নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন নাহার আছমা সদর উপজেলার হটিবাড়ি এলাকার আনসার আলীর মেয়ে। স্থানীয়রা বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন জেসমিন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন জেসমিনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে র্যাব ১২ সিপিসি ৩ এর এসআই মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জেসমিন রেল লাইনে ফোনে কথা বলার সময় একটি ট্রেন পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন আগে জেসমিনের সাথে তার স্বামীর ডিভোজ হয়। তবে কি কারণে তিনি ওই এলাকায় এসেছিলেন তা বলতে পারননি তিনি। নিহতের লাশ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পুলিশ হেফাজতে রয়েছে।
