মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Homeখেলাধুলাটাঙ্গাইলে তিনদিন ব্যাপী ৫ম হ্যাবিট বৈশাখী গলফ কাফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী ৫ম হ্যাবিট বৈশাখী গলফ কাফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিনদিনব্যাপী ৫ম হ্যাবিট বৈশাখী কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা হ্যাবিটের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।

টুর্ণামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহ সেনানিবাস সহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে বিভিন্ন ইভেন্টে সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ মোট ১০০ জন গলফার অংশ গ্রহন করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular