রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ধানক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

টাঙ্গাইলে ধানক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে আমন ধানক্ষেতে স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করতে গিয়ে নূরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃ’ত্যু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামে দীর্ঘদিন ধরে ঘর জামাই হিসেবে থাকতেন। নূরুল ইসলাম নজুনবাগ গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।

তার পরিবার ও স্থানীয় ইউপি মেম্বার বন্দেছ আলী জানান, নূরুল ইসলাম মূলত একজন কৃষক। পাইজম ধানক্ষেতে পোকা আক্রমণ করায় সকালে বাজার থেকে কীটনাশক (বাসোডিন) কিনে নিয়ে আসেন তিনি। পরে দুপুরে একই গ্রামের মেলিমের কাছ থেকে কীটনাশক প্রয়োগের মেশিন ভাড়া করে নিয়ে ক্ষেতে যায়। চোখে মুখে কোনো প্রকার কাপর না বেঁধে তিনি স্প্রে করা শুরু করেন। স্প্রে করার কাজ প্রায় শেষ এমন সময় হঠাৎ দমকা বাতাস শুরু হয়। উল্টো দিক থেকে বাতাস এসে বিষ তার নাক, মুখ ও চোখে লাগে। অল্প সময়ের মধ্যেই তিনি ক্ষেতে লুটিয়ে পড়েন।

বিষয়টি তার ছেলে ও আশেপাশের লোকজন দেখে তাকে উদ্ধার করে ভ্যানে করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular