টাঙ্গাইলে পৌর কাউন্সিলর আলিমের উদ্যোগে হেল্প সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল পৌরসভার ১১নং ওয়ার্ডে কাউন্সিলর মেহিদী হাসান আলীমের উদ্যোগে কোভিট-১৯ করোনা ভাইরাস আক্রান্ত গরীব-অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবায় হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের বেপারীপাড়া এতিমখানা রোডে কাউন্সিলর এর কার্যালয়ে হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।

কাউন্সিলর মেহিদী হাসান আলীম বলেন, ১১নং ওয়ার্ডে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আমি তাদের অতি দ্রুত রোগ মুক্তি কামনা করি। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। মাস্ক ব্যবহার করুন, জনসমাগন এড়িয়ে চলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় মাতাব্বর আনিছুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা নুরে আলম ভূইয়া, পশ্চিম বেড়াবুচনা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক মামুন মোর্শেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের গন্য মান্য ব্যক্তিবর্গ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর