বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চর দোকান মালিকদের আর্থিক জরিমানা

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চর দোকান মালিকদের আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও আব্দুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, বুধবার দুপুরে শহরের বটতলায় দি নিমন্ত্রণ ও ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রশাধনী, ১-৯৯ শপিং মল, সজনী কসমেটিক এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ, বেজাল পণ্য পাওয়ার অপরাধে বিএসটিআই এর ১৯৮৫ সালের ২৪/৩১ এর ‘ক’ ধারায় দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে ভেজালযুক্ত বিভিন্ন পণ্য জব্দ করে এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে সেগুলো ধ্বংশ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular