বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে রাস্তা যানজটমুক্ত রাখতে মাসব্যাপী অভিযানে প্রশাসন

টাঙ্গাইলে রাস্তা যানজটমুক্ত রাখতে মাসব্যাপী অভিযানে প্রশাসন

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা যানজটমুক্ত রাখতে মাসব্যাপী অভিযানের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ শনিবার থেকে অভিযান শুরু করা হয়েছে। ১ম দিবসে অভিযান পরিচালনা করে উপজেলার পৌর সদরের ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কে ও রাস্তার পাশে ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনগণের জাতায়াতে বাধা সৃষ্টির দায়ে ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

সে সময় ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদেরকে অতি শীঘ্রই ফুটপাত ছেড়ে দেয়ার হুশিয়ারি দেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, জনগণের কথা চিন্তা করে আমরা ফুটপাত/মহাসড়ক দখলকারীদের বিরুদ্ধে অভিযানের উদ্যোগ নিয়েছি।

অভিযানের প্রথম দিন ১৩টি যানবাহনকে মোটরযান অধ্যাদেশ আইনে মামলা দেয়া হয়। মাসব্যাপী এ অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular