শনিবার, মে ২, ২০২৬
Homeজাতীয়দেওয়ান মাহবুবুর রহমান বাদল ২৪ তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

দেওয়ান মাহবুবুর রহমান বাদল ২৪ তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২৪ তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমীন, আবু কায়সার খান, আব্দুল্লাহ আল বাকী এবং সাদেকুল ইসলাম। যুগ্ম সম্পাদক ফারহানা রহমান, কোষাধ্যক্ষ গোলাম মওলা, সহকারী কোষাধ্যক্ষ মোঃ নূর আলম, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কল্যাণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, গবেষনা সম্পাদক মোঃ অলিউর রহমান, প্রকাশনা ও প্রচার কাজী মাহবুবুল আলম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাবেত আলী।

নির্বাচনে আনিসুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন। দেশে এবং বিদেশে অবস্থানকারী ভোটারগণ স্বশরীরে এবং অনলাইনে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে দেওয়ান মাহবুবুর রহমান সর্বাধিক ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সাজেদুল ইসলাম পান ২৪ ভোট। এদিকে ২৪তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব সখীপুরের কৃতিসন্তান দেওয়ান মাহবুবুর রহমান বাদল সভাপতি নির্বাচিত হওয়ায় নিউজ টাঙ্গাইল এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular