মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শেখ রাসেল দিবস পালন

টাঙ্গাইলে শেখ রাসেল দিবস পালন

নিউজ ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে পৌর শহরের সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে ফুলেল শ্রদ্ধাজলি জানান জেলা প্রশাসক ড. আতাউল গনি।

এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের শাহজাহান আনছারী প্রমুখ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular