বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুুলিশ সদস্য নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. সাইদুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাবনা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ওই পুলিশ সদস্য টাঙ্গাইল ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। নিহত সাইদুল ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চরশির্তা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো সাইদুল ইসলাম রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে আহত অবস্থায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও পুলিশ জানায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular