বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম এর শাস্তি দাবি করে সাংবাদিক...

টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম এর শাস্তি দাবি করে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম এর শাস্তি দাবি করে সাংবাদিক সম্মেলনে করেছে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখা। ২২ মার্চ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ-সভাপতি আবুল হোসেন মল্লিক, এডভোকেট হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এএইচ এম আব্দুল হাই, মুক্তিযোদ্ধা হাসান আলী রেজা, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুর নবী সোহেল প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম তার ফেসবুক আইডিতে যে স্ট্যাটাস দিয়েছে তা সর্ম্পর্ণ বানোয়াট ও মনগড়া উদ্দেশ্য প্রনোদিত তথ্যবিহীন। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোদী সরকারি কর্মকর্তা হিসেবে বিধি মালা লঙ্ঘন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রদত্ত বক্তব্যের নিন্দা ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করে এসপি’র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular