বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদ্বিতীয় শিফটের ক্লাশের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ

দ্বিতীয় শিফটের ক্লাশের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘শিক্ষা নিয়ে গরবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় শিফটের ক্লাশের দাবিতে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, দ্বিতীয় শিফটের ক্লাশ চাই’ ও ‘আমাদের দাবি না মানলে ইন্সস্টিটিউটের সকল কার্মসূচি স্থগিত থাকবে, আমাদের আন্দোলন চালু থাকবে’ বলে শ্লোগান দিতে থাকে। অবরোধে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় শিফটের ক্লাশের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনের টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা আধা ঘন্টার মতো সড়ক অবরোধ করে রেখেছিলো। পুলিশ এসে শিক্ষার্থীদের সাথে কথা বললে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ শুনে কলেজের অধ্যক্ষসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular