বুধবার, মে ২৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন ও ধনবাড়ী উপজেলা চেয়ারম্যানের যৌথ উদ্যোগে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)দুপুরে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা প্রধান অতিথি হিসাবে অসহায়দের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ হীরা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলশ কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাই তাদের জীবন মান উন্নয়নে আজকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে ।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উংসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা ও সভাপতি কাজী আওলাদুজ্জামান আদরের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার,উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ জযনাল আবেদীন, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উংসর্গ ব্লাড ফাউন্ডেশনের সম্পাদক অসীম কুমার তালুকদার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular