Homeখেলাধুলাপরিস্থিতির কারণে কষ্ট নিয়েও তিন ম্যাচ খেললাম

পরিস্থিতির কারণে কষ্ট নিয়েও তিন ম্যাচ খেললাম

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ভাই এখন তো সিরিজ শেষ।এখন বলা যায়। আসলে হ্যামস্ট্রিং ইনজুরি যথেষ্ঠ ভুগিয়েছে আমাকে।আজকে বেশ কষ্ট হয়েছে খেলতে।

ওপরের মন্তব্যটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।খেলা শেষে মিডিয়ার সাথে আনুষ্ঠানিক কথোপকোথন পর্বে আসার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঝামাঝি এসে এমন কথাই বলে উঠলেন মাশরাফি।

পরে সংবাদ সম্মেলনেও একই কথা বলতে গিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন মাশরাফি। সোজা জানিয়ে দিলেন, আসলে এ সিরিজটিতে মূল সমস্যা যেটি হয়েছিল, তাহলো হ্যামস্ট্রিং ইনজুরি।হ্যামস্ট্রিং ইনজুরিই খুব ভোগাচ্ছিল।আজকেও খুব কষ্ট হয়েছে খেলতে।

তারপর একটি কথা খুব কৌশলে পাতলেন নড়াইল এক্সপ্রেস।বলে উঠলেন, এ রকম পরিস্থিতি তৈরি না হলে তিন ম্যাচের যে কোন একটিতে হয়তো বিশ্রাম নিতাম।

কি সেই পরিস্থিতি? তার সুস্পষ্ট ব্যাখ্যা অবশ্য দেননি।তবে হাবভাবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তার রাজনীতিতে জড়ানো এবং সংসদ নির্বাচন করা নিয়ে যারা নেতিবাচক প্রশ্ন তুলেছিলেন সেটা মূলতঃ তাদের উদ্দেশ্যেই বলা।

RELATED ARTICLES

Most Popular