নিজস্ব প্রতিনিধিঃ-টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় ও শিবু পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মোঘলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ও শেরপুরগামী শিবু পরিবহনের যাত্রীবাহী বাস সকাল ৬টা ৩০ মিনিটে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মোঘলপাড়া নামক স্থানে পৌঁছালে বাসদুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনার সাথে সাথে এলাকার জনসাধারণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস দুটি সড়ক থেকে অপসারণ করে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (তদন্ত) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।