বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধি নিহত

মধুপুরে গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধি নিহত

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধি (৪০) নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার বিমান ঘাঁটি এলাকার টেলকিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, সকালে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন কোনো একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular