মির্জাপুর প্রতিনিধি: “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নিজ বাসভবনের সামনে সমাবেশ হয়। খন্ড খন্ড র্যালী নিয়ে পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগ দেন। রোববার বেলা ১ টার দিকে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি কাদের সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম সিদ্দিকী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃর্ধা, উপজেলা যুব দলের সভাপতি গোলাম মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক ডি.এ.মতিন, ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম মোহসীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।
