শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর প্রেসক্লাব কাপ অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সখীপুর প্রেসক্লাব কাপ অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: “সুস্থ দেহ সুস্থ মন গড়ে তোল ক্রিড়া আন্দোলন” শ্লোগানকে সামনে রেখে সখীপুর প্রেসক্লাব কাপ অনুর্ধ্ব -১৩ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সখীপুর অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। খেলায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সখীপু্র আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ আবদুল আলীম, বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , সাংবাদিক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সখীপুর স্পোর্টস একাডেমি বনাম কালিয়া ঘোনারচালা এবং হতেয়া জুনিয়র ফুটবল একাডেমি বনাম দাড়িয়াপুর ক্রিড়া উন্নয়ন সংস্থা মধ্যে পরপর দুটি খেলা অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular