এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময়সভায় জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, খন্দকার কামরুল হাসান, পৌর মেয়র আবু হানিফ আজাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এডভোকেট জোয়াহেরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আ.লীগ মনোনিত প্রার্থীর হয়ে কাজ করার জন্য তৃণমূল নেতাকর্মীদের আহবান জানান।
সখীপুরে আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জেলা সম্পাদকের মতবিনিময়সভা
By Sazal Ahmed
212
পূর্ববর্তী খবর:
পরবর্তী খবর
