সখীপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জুয়ারীকে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার দায়ে পাঁচ জনের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা দেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়া বেপারিপাড়া এলাকায় একটি চায়ের দোকানে জুয়া খেলার সময় সখীপুর থানা-পুলিশ তাঁদের আটক করে। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জাফর আহমেদ (৩৫), সিরাজ মিয়া (২৬), মো. বেলায়েত হোসেন (৩৬), আবদুর রশিদ (৪২) ও জামাল উদ্দিন (৫০)। এঁদের প্রত্যেকের বাড়ি উপজেলার কচুয়া পশ্চিম পাড়া গ্রামে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর