নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ২৭৩ জন ক্ষুদ্র-নৃ গোষ্ঠি হত দরিদ্রদের মাঝে শাড়ী,লুঙ্গি,ধুতি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক ট্রাফি ট্রাক্টর ও সিএনজি অটোর আয়কৃত টাকায় এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র-নৃ গোষ্ঠি হত দরিদ্রদের মাঝে ওইসব বস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, সখীপুর প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন’র চেয়ারম্যান রবীন্দ্র বর্মণ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সখীপুর শাখার সভাপতি নরেশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
