রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সুপার-মৌলভী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সখীপুরে সুপার-মৌলভী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ফুলবাগ আইজি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্ট ও তার ভাই ওই মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষকের নানা অনিয়ম এবং সমস্যা সৃষ্টির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারকে সোমবার (৭ অক্টোবর) তারা এ অভিযোগ দেয়।

ওই মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ২৫-৩০ জন ছাত্রছাত্রীরা অভিযোগে সাক্ষর করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্রটি ইউএনওকে দেয়। অভিযোগপত্রের বরাত ও শিক্ষার্থীদের ভাষ্যমতে জানা যায়, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং তার ভাই ওই মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক আরিফুল ইসলামের একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে মাদ্রাসার কার্যক্রম। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের পড়াশুনায় নানা অসুবিধা ও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে তাদের লেখাপাড়ায় বিঘ্ন ঘটছে। নানা সমস্যাগুলোর মধ্যে বিভিন্ন জাতীয় দিবস পালনে বাঁধা, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধা, বিদ্যুৎ সংযোগ করে মাল্টিমিডিয়া ক্লাস চালুতে অনীহা প্রকাশ, স্যানিটেশন ব্যবস্থা নেই ও খেলাধুলায় বাঁধা প্রদান উল্লেখ যোগ্য।

নবম শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঝুমা, আকলিমা, জুলেখা ও মুন্নি আক্তার জানান, এসব অসুবিধার কথা আমাদের অভিভাবকদের কাছে জানালে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। আমাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে, এ কারণে সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছি। উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের সমস্যাগুলো লিখিতভাবে দিয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে সুপারিনটেনডেন্ট এবং তার ভাই ওই মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের নামে ষড়যন্ত্র করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular