বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ১ ফেব্রুয়ারি বিআরডিবি’র ৩৮তম সাধারণ সভা

সখীপুরে ১ ফেব্রুয়ারি বিআরডিবি’র ৩৮তম সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওইদিন পল্লী ভবনে সকাল ১১ টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীনের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকার সম্পতি জ্ঞাপন করেছেন।

এছাড়াও ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ও বিআরডিবি চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি মো. আমির হোসেন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ হাবিব, ইদ্রিস আলী সিকদার, এম এ রাজ্জাক বিএসসি, অধ্যক্ষ সাঈদ আজাদ, আতিকুর রহমান বুলবুল, কেবিএম খলিলুর রহমান, সুলতান শরীফ পান্না, সমবায় অফিসার খোদেজা খানম, সমাজসেবা অফিসার মুনসুর আহমেদ, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, আরডিও মরিয়ম আক্তার মুক্তা উপস্থিত থাকবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular