Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ১২ বছরের বালক নাঈম নিখোঁজ

সখীপুরে ১২ বছরের বালক নাঈম নিখোঁজ

টাঙ্গাইলের সখীপুরের মাজারপাড় এলাকা থেকে নাঈম ইসলাম (১২) নামে এক বালক নিখোঁজ হয়েছে। গতকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নাঈম মাজারপাড় এলাকায় তার মামার সঙ্গে কাঠমিস্ত্রির কাজে সহযোগিতা করত। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তার মামা দোকানে ছিলেন না। নাঈম অন্য এক কর্মচারীকে কাপড় ইস্ত্রি করার কথা বলে দোকান থেকে বের হয়। এরপর আর দোকানে ফিরে আসেনি।

নিখোঁজ নাঈমের বাবার নাম রহিজ উদ্দিন এবং মায়ের নাম হাজেরা বেগম। তাদের বর্তমান ঠিকানা সখীপুরের মাজারপাড় এবং স্থায়ী ঠিকানা দেবরাজ, সখীপুর, টাঙ্গাইল।

কেউ নাঈমের সন্ধান পেয়ে থাকলে ০১৮০৬১৭৩৮১০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নাঈমকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

RELATED ARTICLES

Most Popular