কালিহাতীতে রিক্সা-ভ্যান চালকদের মাঝে চাল বিতরণ করলেন এমপি

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

শনিবার (১৩ জুন) সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে কালিহাতী অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক সমিতির আওতাধীন কালিহাতী পৌর এলাকার ৫৭৭ জন শ্রমিকের মাঝে ওই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন,উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার, কালিহাতী অটো রিক্সা/ভ্যান ও ইজিবাইক সমিতির সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিবলু, কার্যকরী সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন পাগু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সড়ক সম্পাদক লাভলু, আলমগীর হোসেন ও সাইদুর রহমান প্রমূখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর