শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে মাদক ইভটিজিং বাল্যবিবাহ কে শিক্ষার্থীদের লাল কার্ড

টাঙ্গাইলে মাদক ইভটিজিং বাল্যবিবাহ কে শিক্ষার্থীদের লাল কার্ড

টাঙ্গাইল প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ কে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করেছে টাঙ্গাইলের শিক্ষার্থীরা। পরে তারা শপথ নেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান।


সরকারী কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্ত দেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাখাওয়াত হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোপী নাথ দত্ত, শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল রানা ও লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular