সখীপুরে ইউনিয়ন আ.লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন অন্যান্যের মধ্যে ভূয়াপুর- গোপালপুর আসনের সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ছোট মনি, টাঙ্গাইল ০৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট এর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, যাাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর