সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর মৃত্যু 

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘ ২৫ দিন বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় তার মৃত্যু হয়।

নিহত আদনান উপজেলার কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আ. কাদের মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজারের উত্তর পাশে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু আদনান (১৬) ও জুবায়ের(১৬) গুরুতর আহত হয়। আদনানের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর