নিজেস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র রোগমুক্তি কামনায় সখীপুরে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর পৌরসভার ৩নং ওয়ার্ডে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর নেতৃত্বে সখীপুর পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আবুল বাশারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা হারুন মাহমুদ কিশোর, পৌর কৃষক দলের সভাপতি আয়নাল শিকদার, পৌর যুবদল নেতা এস.এম. শরীফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সহসভাপতি এস.এম মিনহাজ। এ অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার কৃষকদল, যুবদল, ছাত্র দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
