হঠাৎ অসুস্থ শাকিব খান

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তাকে বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র।

বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে বেড রেস্টে থাকতে হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

সূত্র জানায়, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।’

দীর্ঘ ১১ মাস পর ১ অক্টোবর থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শাকিব খানের শুটিংয়ে ফেরার কথা ছিল। তবে শাকিবের অসুস্থতার খবরে শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

তথ্য ও সূত্রঃঢাকাটাইমস

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর