নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৩টি আসনে মহাজোটের শরীক দলের ৩ জন প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
তাদের কর্মী সমর্থক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ঘোষনা করেছেন। এ ছাড়া জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হায়দার আওয়ামী লীগে যোগদান করেছেন।বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীতা প্রত্যাহার ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১৪ দলের শরীক দল তরিকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় পাটি (জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকী ও টাঙ্গাইল-৬ (মির্জাপুর) আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী আনোয়ার হোসেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার সমর্থন জানান। অপরদিকে টাঙ্গাইল জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন হায়দারসহ শতাধিক কর্মী সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগে প্রার্থী ছোনোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেছা চায়না, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
