বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এ বছরও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত  ৬ষ্ঠ শ্রেণীতে ও ২ টা হতে ৪ টা পর্যন্ত ৭ম, ৮ম ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যু হিসেবে সকালে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির পরিক্ষা নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ২ হাজার ২৬০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ করে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১৬৩ জন। ৬ষ্ঠ শ্রেণীতে আসন সংখ্যা রয়েছে ৩৯০টি। এছাড়া ৭ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪০২ জন, ৮ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৮৭ জন, ৯ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৭০ জন।
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদরের সহকারী পুলিশ সুপার রাসেল মনির, অত্র বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য ও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, গর্ভনিং বডির সদস্য ও সরকারি সা’দত কলেজের সহকারি অধ্যাপক চিনু রানি বিশ্বাস, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, সহকারি প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, গত বছরের তুলনায় এবছর আমাদের প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। প্রতিষ্ঠানের লেখা পড়ার মানোন্নয়ন দিন দিন বৃদ্ধি পাওয়ায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular