বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeখেলাধুলাবিপিএলে খেলার ইচ্ছে নেই রশিদ খানের

বিপিএলে খেলার ইচ্ছে নেই রশিদ খানের

বর্তমান বিশ্বে সবচেয়ে চাহিদা সম্পন্ন তারকাদের একজন আফগান স্পিনার রশিদ খান। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা এই তারকা এবারও কুমিল্লাতেই খেলার কথা ছিল।

তবে খারাপ সংবাদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। এবার আর তারা পাচ্ছেনা এই বৈচিত্রপূর্ন বোলারকে। আগামী বছরের জানুয়ারী মাসেই শুরু হতে যাচ্ছে বিপিএল। একই সময় থাকবে বিগ ব্যাশেও। তবে বর্তমান সূচী অনুযায়ী বিপিএলের আগেই শেষ হয়ে যাওয়ার কথা বিগ ব্যাশের।

সেই তুলনায় যদি বিগ ব্যাশের পুরো টুর্নামেন্ট খেলাও হয় তারপরেই শেষের দিকে বিপিএলের কয়েকটি ম্যাচ খেলা যায়। যেভাবে বিগ ব্যাশ খেলেই বিপিএল খেলতে আসছেন ওয়ার্নার। তবে রশিদ খানের ব্যাপারে বিষয়টি উলটো। বিপিএলে খেলার ইচ্ছে নেই রশিদের।

তাইতো আফগান বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন নিজের নাম যেন তিনি বিপিএলে না পাঠান। আফগান বোর্ডের একজন কর্মকর্তা বলেন ,’ রশিদ আমাদের মানা করে দিয়েছে তার নাম যেন বিপিএলে না পাঠানো হয়। তার ইচ্ছে নেই।’ কিন্তু রশিদ খান হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই বিপিএলের মাধ্যমেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular