এম সাইফুল ইসলাম শাফলু: বর্তমান সরকারের ১০ বছরের বিভিন্ন উন্নয়ন দিক প্রচারণায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল)এর বিভিন্ন উপজেলা মোটরসাইকেল ও মাইক্রোযোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ০৮ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জোয়াহেরুল ইসলাম এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।
পরে সন্ধ্যায় উপজেলার নলুয়া হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ বক্তব্য দেন।
