এম সাইফুল ইসলাম শাফলু: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার ক্যাম্পাসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন এ মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আতাউল হক , বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, মেডিক্যাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
0
146
Next article
