স্বামী বেশে ঘরে ঢুকলেন মিরাজুল; অতঃপর গৃহবধূকে …

বগুড়ার শেরপুরে রুমে একা পেয়ে ধর্ষণের অভিযোগে মিরাজুল ইসলাম (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এর আগে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুরে ভিকটিমকে আকালুর মাদকাসক্ত বখাটে ছেলে মিরাজুল ইসলাম উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকের মাধ্যমে সমঝোতাও হয়। কিন্তু গত ১০ জুলাই রোববার সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী শহরে গেলে স্বামী বেশে লম্পট মিরাজুল ইসলাম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কিন্তু এরই মধ্যে মিরাজুল পালিয়ে যায়।

পরে গেল ১৩ জুলাই বুধবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার প্রেক্ষিতে রাতেই বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর