নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে অটোরিকশা খাদে পড়ে তফিজ উদ্দিন (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তফিজ উদ্দিনের বাড়ি পাথরাইল ইউনিয়নের বরটিয়া গ্রামে।
পাথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন জানান, ব্যাটারি চালিত অটোরিকশায় সবজি নিয়ে পাথরাইল বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন তফিজ উদ্দিন। এসময় বালুভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ওই অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তফিজ উদ্দিন।
স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।