Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মাটি খনন করে বের করা হল নারীর মরদেহ

টাঙ্গাইলে মাটি খনন করে বের করা হল নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা রাণী দাস (৪৫) নামের এক নারীর মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার রায়বাড়ির প্রতিবেশীর ঘরের মাটি খনন করে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝর্ণা দাস ওই এলাকার সুনিল দাস মতিনের স্ত্রী। এ ঘটনায় ঘরের মালিক মনোয়ারা বেগম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে একাই এলাকার সাহাদত হোসেনের স্ত্রী।

বাসাইল থানার ওসি আনিছুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোমবার সকাল ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটক মনোয়ারা বেগম একই এলাকার ঝর্ণা দাসের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে মনোয়ারা টাকাগুলো দিচ্ছিল না। পরে রবিবার সকালে ঝর্ণা দাস মনোয়ারা বেগমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে মনোয়ারা বেগম। পরে ঝর্ণা দাসকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। পরে মনোয়ারা বেগমের স্বামী নিজেই স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহটি উদ্ধার ও স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে দেয়।

ওসি আনিছুর রহমান বলেন, ‘মরদেহটি অভিযুক্তের ঘরের ভেতর থেকে মাটি খনন করে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্য মতে একই এলাকার মজিবর বেপারীর ছেলে উজ্জল বেপারীকে আটক করা হয়েছে।

এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোমবার সকাল ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল করেছে।

RELATED ARTICLES

Most Popular