আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য টাঙ্গাইলে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অনন্ত ৫৪ জন মনোনয়নপ্রত্যাশী। প্রথমদিন শুক্রবার এবং দ্বিতীয় দিন শনিবার এবং তৃতীয়দিন রোববার উৎসব মুখর পরিবেশে ঢাকায় তারা এই মনোনয়নপত্র কিনেন। টাঙ্গাইলে জেলায় সংসদীয় আসন ৮টি।
টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) : এ আসন মোট ২ জন মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নপত্রপত্র বিক্রির তৃতীয় দিনে আজ রোববার এ আসনের বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীয় সদস্য ডা. আব্দুল রাজ্জাক মনোনয়নপত্র কিনেছেন।
আওয়ামীলীগের দলীয় ম ধানমন্ডিস্থ’ কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন টাঙ্গাইল মধুপুর-ধনবাড়ী ১ আসনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন বঙ্গবন্ধু সৈনিক মনোনয়নপ্রত্যাশী, রাজপথের সাহসী যোদ্ধা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান দ্যা ডেইলী বø্যাক এন্ড হোয়াট ও দ্যা ডেইলী হিউম্যান রাইট পত্রিকার সম্পাদক ও প্রকাশক জননেতা মাসুদ রানা বø্যাক এন্ড হোয়াট ।
আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমান সিদ্দিক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি লড়তে চান।
এ লক্ষ্যে শনিবার দুপুরে কর্মী-সমর্থকদের বিশালবহর নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই অভিনেতা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।