টাঙ্গাইল-১ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন ড. আঃ রাজ্জাক

নিজস্ব প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) বর্তমান এমপি ড. আ:রাজ্জাক আ’লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

এর আগে, গত (১২ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ড.আ:রাজ্জাক।

এদিকে আ:রাজ্জাকের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন নেতাকর্মীর ও ভোটাররা।

পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন মধুপুর-ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সর্মথক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর