বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন, দেড় ঘন্টা টোল আদায় বন্ধ

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর উপর হঠাৎ করে রড বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় দেড় ঘন্টা বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানী ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে সেতু দিয়ে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেয়ার দুপুর ১টার পর সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর