নিজস্ব প্রতিনিধি: সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই। মঙ্গলবার ১৯ এপ্রিল রাত ১২টার সময় পৌরশহরের শালগ্রামপুর রোডের পরিত্যক্ত রেনাজ সিনেমা হল সংলগ্ন টিনের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা। মার্কেটের মালিক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও তোতা মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচা বাজারের নাইটগার্ড হুমায়ুনের চিৎকার আশপাশের লোকজন জড়ো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অল্প কিছুক্ষণের মধ্যেই মধ্যেই ফায়ার সার্ভিসের টিম চলে আসে। ফায়ারসার্ভিস এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও মার্কেট মালিক সমিতি।
