শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরঐতিহ্যবাহী সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক...

ঐতিহ্যবাহী সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও এসএসসি পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মো.শহীদুল ইসলাম। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, তোমরা যদি শতভাগ মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করো তাহলে তোমরা ভাল মানুষ হতে পারবে। নিজেদের মধ্যে সৃজনশীলতা তৈরী করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেবি মো. খলিলুর রহমান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular