বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ধর্মঘটে রিক্সা-ভ্যান চলতেও বাধা

টাঙ্গাইলে ধর্মঘটে রিক্সা-ভ্যান চলতেও বাধা

নিজসব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টা কর্মবিরতি টাঙ্গাইলেও পালন করা হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রবিবার সকাল ৬টা থেকেই টাঙ্গাইল থেকে সারাদেশের সঙ্গে বাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে বাস না চলায় যাত্রীদের ভোগান্তিকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে মহাসড়কে চলাচলকারী সিএনজি, লেগুনা,অটো চালিত রিক্সা ও ভ্যান চালকরা। তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। এতে করে অারো বেশি ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

টাঙ্গাইল সদর রাবনা বাইপাস গিয়ে দেখা মেলে যাত্রী খোদা বক্সের সাথে তিনি বলেন, আমার বাড়ী শিরাজগঞ্জ শলংগা উপজেলায় আমি ও আমার ছোট মেয়েকে নিয়ে শনিবার আইছিলাম টাঙ্গাইলে আত্তিয় বাড়ীতে। রবিবার টাঙ্গাইল থেকে কিছু মালপত্র কিনে তা বাড়িতে নিয়ে বিক্রি করবো। রামনা বাইপাস এসে দেখি গাড়ী চলেনা এখন আমার ছোট বাচ্চা কে নিয়ে কেমনে বাড়িতে যাবো।

টাঙ্গাইল নতুন বাসটার্মিনালে গিয়ে দেখা মেলে আরেক যাত্রী আছাদ আলীর সাথে তিনি বলেন, শনিবার রাতে ঢাকা থেকে বেঙ্গে বেঙ্গে টাঙ্গাইল এসেছি কাজে। আজকে ঢাকার দিকে রোউনা দেবো নতুন বাসটার্মিনালে এসে দেখি একটাউ গাড়ী চলেনা এখন কিভাবে ঢাকায় যাবো।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন’র সভাপতি খন্দকার আহছানুল হক পিটু বলেন, সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দাবি না মানলে কর্মবিরতির পর ধর্মঘট ডাকা হবে বলেও হুঁশিয়ারি দেন টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা কর্মিরা।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ ৮ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular