টাঙ্গাইলে বিড়ালের জীবন বাঁচাল ফায়ার সার্ভিস

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌর শহরের ছোট কালিবাড়ী আকুর টাকুর পাড়ায় মো. ইতেখার চৌধুরী স্বচ্ছের বাড়িতে সোমবার (১১ মে) গভীর এক কূপে পড়েছিল পোষা বিড়াল ছানা। বিড়ালের চিৎকার শুনে পাড়ার প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় কূপ থেকে বিড়াল ছানাটি উদ্ধারে সক্ষম হন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলামের নেতৃত্বে বিড়াল ছানাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

এ বিষয়ে মো. ইতেখার চৌধুরী স্বচ্ছ জানান, সেহরী খেয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে বাসায় আর দেখতে পাইনি। ভাবছিলাম কোথায় চলে গেছে। পরে দুপুর ১২ টার দিকে বাসার পাশের এব গভীর কূপ থেকে বিড়াল ছানার চিৎকারের শব্দ শুনতে পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা উদ্ধার করতে ব্যর্থ হই। পড়ে দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করতে সক্ষয় হয়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে বিড়াল ছানা কূপে পড়ে রয়েছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ছোট বিড়াল ছানাটিকে উদ্ধার করা হয়এবং ওই বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর