Homeখেলাধুলাটি-২০ সিরিজে তারা ঝলক দেখাবে- উইন্ডিজ কোচ

টি-২০ সিরিজে তারা ঝলক দেখাবে- উইন্ডিজ কোচ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ওয়ানডে সিরিজ হারার পরে এবার টি-২০ সিরিজে মুখোমুখি হবে উইন্ডিজ দল।তবে এবার টি-২০ সিরিজ নিয়ে আশাবাদী উইন্ডিজ কোচ।তার মতে দলের তরুণ তারকা ক্রিকেটাররা এই সিরিজে চমক দেখাবে।

এই ব্যাপারে উইন্ডিজ স্পিন কোচ বেশ আশাবাদী। তিনি বলেন ,এভিন লুইস ফিরে এসেছে।পুরাণ দারুণ ক্রিকেট খেলছে।অন্য ছেলেরা আছে। আমি যেমনটা বললাম তরুণেরা।কিন্তু এখন তাদের শুধু লম্বা সময় খেলার এবং ম্যাচ জয় করার বিষয়টা বুঝতে হবে।আমি পুরোপুরি বিশ্বাস করি যে, তারা ভালো ক্রিকেটার, তারাই সেরা, তাদের সাথে কাজ করা আনন্দদায়ক।আমি মনে করি তারা অনেক ভালো ক্রিকেট খেলে যাচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর,টি-টুয়েন্টি সিরিজ নিয়ে বেশ আশাবাদী এই উইন্ডিজ কোচ।টি-টুয়েন্টিতে উইন্ডিজের পারফর্মেন্স বড় স্বপ্ন দেখাচ্ছে তাকে।

তিনি,মনে করেন উইন্ডিজ যে ধরণের ক্রিকেট খেলে,তা টি-টুয়েন্টি ক্রিকেটের সঙ্গে বেশ মানানসই।তারা টেস্ট ও ওয়ানডেতেও উন্নতি করছে বলে মনে করেন মুস্তাক আহমেদ।

এটা ক্রিকেটের এমন একটা ব্র্যান্ড যেমনটা উইন্ডিজ খেলে।তারা ভালো একটি টি-টুয়েন্টি দল। তারা ৫০ ওভারেও (ওয়ানডে) উন্নতি করছে।তারা টেস্ট ক্রিকেটেও উন্নতি করছে।এ কারণেই তারা ৫০ ওভারে এবং টেস্টে মনোযোগ দিচ্ছে।কিন্তু এটা একটি নতুন দল।এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে।

RELATED ARTICLES

Most Popular