বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে ৪ টন রাবার জব্দ

মধুপুরে ৪ টন রাবার জব্দ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ বস্তায় পৌনে চার টন কাঁচা রাবার জব্দ করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা রাবারের মূল্য প্রায় সাত লাখ ৭০ হাজার টাকা। সোমবার (২৯ অক্টোবর) বিকালে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ রাবার জব্দ করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর (শনিবার) মধুপুরের অরণখোলার মালিবাজার এলাকার সেগুন বাগান থেকে ৫০ বস্তায় ৩ দশমিক ৪ টন কাঁচা রাবার জব্দ করে এপিবিএন।
রাবার বাগান মধুপুর জোনের জেনারেল ম্যানেজার (চলতি) ওলিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ব্রাহ্মণবাড়ী পূর্বপাড়া (লেংড়াবাজার গুচ্ছ) গ্রামে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। অভিযানে ওই গ্রামের জালাল খান ও মোফাজ্জলের বাড়ি থেকে ৫৫ বস্তা চোরাই রাবার জব্দ করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular