টাঙ্গাইল প্রেসক্লাব’র সভাপতি জাফর আহমেদ সম্পাদক কাজী জাকেরুল মওলা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জাফর আহমেদ (দৈনিক যুগান্তর) সভাপতি এবং কাজী জাকেরুল মওলা (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  একাধিক প্রার্থী না থাকায় মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি এম এ ছাত্তার উকিল (সম্পাদক, মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙ্গা টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকন্ঠ, চ্যানেল টুয়েন্টিফোর ও বাসস), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল ও বাংলাদেশ বেতার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম (মজলুমের কন্ঠ), দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে অরণ্য ইমতিয়াজ (কালের কন্ঠ), কার্যকরি সদস্য কামনাশীষ শেখর (প্রথম আলো), সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), মহিউদ্দিন সুমন (জিটিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)। এতে টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রধান নির্বাচন কমিশনার এবং টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) ও বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর